Voice Flow পাবলিক সংস্করণ
সবার জন্য। ফ্রি, MIT লাইসেন্সে ওপেন সোর্স, GitHub-এ পাওয়া যায়। তিনটি ইঞ্জিন:
- লোকাল বাংলা মডেল: ইন্টারনেট ছাড়া, API চাবি ছাড়া
- Sarvam: নিজের API চাবি দিয়ে
- Chariot: নিজের API চাবি দিয়ে
মেসেজ, ইমেইল, কাজের নোট—যেখানে লিখছেন, সেখানেই কথা থেকে লেখা। Ctrl+Space চাপুন, বলুন, আবার চাপুন।
পাবলিক সংস্করণ ফ্রি ও ওপেন সোর্স। অফলাইন বাংলা মডেলে API চাবি লাগে না।
ছোট একটি উদাহরণ। এখানে মাইক্রোফোন চালু হয় না।
ভিডিওতে Google সংযোগ দেখে এসে থাকলে এই পার্থক্যটুকু জেনে নিন। নিচে দুই সংস্করণের আলাদা ডাউনলোড লিংক আছে। আপনার প্রয়োজনেরটি বেছে নিন।
সবার জন্য। ফ্রি, MIT লাইসেন্সে ওপেন সোর্স, GitHub-এ পাওয়া যায়। তিনটি ইঞ্জিন:
ভিডিওতে দেখানো Google সংযোগসহ পরীক্ষামূলক সংস্করণ। এটি Antigravity-এর voice service-এর সঙ্গে Google sign-in দিয়ে সংযোগ করে। পুরো Antigravity editor চালিয়ে রাখা লাগে না। এটি Google-এর আনুষ্ঠানিক পণ্য বা অনুমোদিত integration নয়।
সাবধান। Google-এর বর্তমান শর্তের ৬ নম্বর ধারায় এমন third-party access নিষিদ্ধ এবং অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ হতে পারে বলা আছে। Google Pro subscription থাকলেই এতে অনুমোদিত বা নিশ্চিত ব্যবহার পাওয়া যায় না।
অ্যাপ ইনস্টল করে একটি ইঞ্জিন প্রস্তুত করুন। তারপর আলাদা কোনো লেখার বক্স খুলতে হবে না—আপনার কাজের জায়গাতেই শুরু করুন।
যেখানে লিখবেন সেখানে ক্লিক করুন। Ctrl+Space চাপলে অ্যাপ শুনতে শুরু করবে।
একটি ছোট কার্ডে অবস্থা দেখা যাবে। কার্ড ফোকাস নেবে না, আপনার টাইপিং বা ক্লিক আটকাবে না।
রেকর্ডিং থামবে, তারপর অ্যাপ লেখা বসানোর চেষ্টা করবে। বসাতে না পারলে ক্লিপবোর্ড থেকে Ctrl+V দিন।


মাঝপথে বাতিল করতে Esc। চলতি লেখা কখন দেখা যাবে তা ইঞ্জিনের ওপর নির্ভর করে; লোকাল মডেল কথা শেষ হওয়ার পরে ফল দেয়।
পাবলিক সংস্করণে তিনটি ইঞ্জিন। অফলাইনে শুরু করতে পারেন, অথবা নিজের অ্যাকাউন্ট দিয়ে অনলাইন ইঞ্জিন ব্যবহার করতে পারেন।
কোনো API চাবি বা পরিষেবার অ্যাকাউন্ট ছাড়াই বাংলা লেখা শুরু করুন। অডিও প্রক্রিয়া হবে আপনার কম্পিউটারেই।
ইন্টারনেট ও নিজের Sarvam API চাবি প্রয়োজন। অডিও Sarvam-এর সার্ভারে যায়; ব্যবহারের খরচ আপনার অ্যাকাউন্টে প্রযোজ্য।
অ্যাপে “চাবি নিন” → তাদের ওয়েবসাইটে চাবি তৈরি → “চাবি বসান”-এ পেস্ট।
ইন্টারনেট ও নিজের Chariot API চাবি প্রয়োজন। অডিও Chariot-এর সার্ভারে যায়; ব্যবহারের খরচ আপনার অ্যাকাউন্টে প্রযোজ্য।
একইভাবে চাবি নিন ও অ্যাপে বসান। এই ইঞ্জিনে কথা বলার সময় চলতি লেখা দেখা যায়।
অনলাইন ইঞ্জিন ব্যর্থ হলে, লোকাল মডেল ইনস্টল করা থাকলে একই রেকর্ডিং লোকালে আবার চেষ্টা করা হয়। এর আগে অনলাইন ইঞ্জিনে অডিও পাঠানো হয়ে থাকতে পারে। বাংলা–ইংরেজি মিশিয়ে বলার ফল ও নির্ভুলতা ইঞ্জিনভেদে আলাদা।
ইঞ্জিন ও চাবির বিস্তারিত গাইডকোন তথ্য কম্পিউটারে থাকে, আর কোনটি বাইরে যায়—ইঞ্জিন বাছার আগে সেটি জানুন।
আপনার Windows user-এর সুরক্ষায় এনক্রিপ্ট করে রাখা হয়। শুনতে, কপি করতে বা মুছতে পারেন। নতুনটি এলে সবচেয়ে পুরোনোটি সরে যায়।
লোকালে অডিও কম্পিউটারেই প্রক্রিয়া হয়। Sarvam বা Chariot বেছে নিলে তাদের সার্ভারে পাঠানো হয়। Google ইঞ্জিনে অডিও Google-এর voice service-এ যায়। সংশ্লিষ্ট পরিষেবার data policy প্রযোজ্য।
অ্যাপ লগ বা history নিজে থেকে রিপোর্ট হিসেবে পাঠায় না। “সমস্যা জানান” শুধু GitHub পাতা খোলে; কী লিখবেন বা সংযুক্ত করবেন, আপনি ঠিক করবেন।

বাংলায় কথা বলে কাজের জায়গায় লেখা বসানোর জন্যই Voice Flow বানানো। AI কোডিং টুলের সাহায্যে তৈরি এই অ্যাপে Windows-এর native interface ও একটি Node সহায়ক কাজ করে। লোকাল মডেল চলে sherpa-onnx দিয়ে; অনলাইন ইঞ্জিনের সংযোগ আলাদা। কোড, পরিবর্তনের তালিকা ও তৈরির নির্দেশনা GitHub-এ খোলা আছে। নিজে পরীক্ষা করে ব্যবহার করুন, সমস্যা পেলে জানান।
আরও সাহায্যের জন্য ধাপে ধাপে গাইড আছে।
API চাবি ছাড়া শুরু করতে লোকাল বাংলা মডেল বেছে নিন। অ্যাপের ডাউনলোড বোতামে মডেল নামান, তারপর নিজের কয়েকটি বাক্য বলে দেখুন। অনলাইন ইঞ্জিন চাইলে পরে নিজের Sarvam বা Chariot চাবি যোগ করতে পারেন।
Voice Flow এবং লোকাল মডেলের ব্যবহার ফ্রি। Sarvam বা Chariot ব্যবহার করলে তাদের account-এর মূল্য ও credit-এর নিয়ম প্রযোজ্য। API চাবি তৈরির আগে সংশ্লিষ্ট পরিষেবার বর্তমান দাম দেখে নিন।
ইনস্টলার এখনো code-signed নয়, তাই Windows SmartScreen সতর্কতা দেখাতে পারে। নির্ধারিত GitHub Release থেকেই ফাইল নিন। পাবলিক সংস্করণের জন্য SHA256SUMS.txt, আর Google সংস্করণের জন্য SHA256SUMS-Google.txt দিয়ে ফাইলের hash মিলিয়ে নিতে পারেন; শুধু এই মিলকে পূর্ণ নিরাপত্তা পরীক্ষার বিকল্প ধরে নেবেন না।
এটি ইঞ্জিনের ওপর নির্ভর করে। লোকাল মডেল কথা শেষ হওয়ার পরে একবারে ফল দেয়। Chariot চলতি লেখা দেখাতে পারে। পেজের উদাহরণটি শুধু অভিজ্ঞতা বোঝানোর জন্য, সব ইঞ্জিনের live preview নয়।
অ্যাপ paste করতে না পারলে লেখা ক্লিপবোর্ডে রাখে। সঠিক জায়গায় ক্লিক করে Ctrl+V দিন। প্রয়োজন হলে “সাম্প্রতিক কথা” থেকে লেখাটিও কপি করতে পারবেন। Clipboard-এ রাখতে ব্যর্থ হলে অ্যাপ আলাদা error জানায়।
অ্যাপের “···” মেনু থেকে “সমস্যা জানান” চাপুন, অথবা GitHub-এ issue খুলুন। API চাবি বা ব্যক্তিগত অডিও প্রকাশ করবেন না। অ্যাপ সরাতে Windows Settings → Apps → Installed apps → Voice Flow → Uninstall।
Voice Flow 0.3.3 · Windows 10 / 11, 64-bit
Node.js ইনস্টলারেই আছে। .NET Framework 4.7.2 বা নতুন প্রয়োজন।